মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বাঙালির পাঠশালা ও স্কুল অব লিডারশিপের প্রতিষ্ঠাতা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালির লেখা মন্তব্য প্রতিবেদন :
৩৫৭টি মামলা, ২৯ বার রিমান্ড, প্রায় ২,১৬০ দিন কারাবরণ! আর এই সব কিছু মিলেই বিএনপির রাজনীতিতে ত্যাগ, সততা ও অবিচল বিশ্বাসের অপর নাম-রাজপথের মেধাবী ও পরীক্ষিত নেতৃত্ব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাই।
অসংখ্য প্রতিকূলতা, নির্যাতন ও অন্যায়ের মুখেও যিনি আদর্শ ও দলের প্রতি অবিচল থেকেছেন। তিনি সত্যিই সংগ্রামী নেতৃত্বের এক অনন্য প্রতীক।
এখন দলকে বাঁচাতে হলে এখন সবচেয়ে বেশি প্রয়োজন যোগ্য, দূরদর্শী ও ত্যাগী নেতৃত্ব। শুধু পদ-পদবি নয়, প্রয়োজন এমন নেতা যিনি সংকটের সময়ে দলীয় ঐক্য ধরে রাখতে পারবেন। একই সাথে তৃণমূলের মানুষের কথা শুনবেন ও যোগ্যদের মূল্যায়ন করবেন।
আমাদের নেতা হবেন ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে দলের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেয়া মানুষ। একটি রাজনৈতিক দল তখনই শক্তিশালী হয়, যখন নেতৃত্ব হয় গ্রহণযোগ্য, সাহসী ও জনবান্ধব। তাই সময়ের দাবি দলকে বাঁচাতে চাই যোগ্য নেতা, আর সেই নেতৃত্বের হাতেই দলের ভবিষ্যৎ নিরাপদ।
মনে রাখতে হবে যে, দল ক্ষমতায় থাকলেই সংকট কম থাকে না - বরং সমস্যা তখন আরও বেশি। কারণ, চারদিকে কষ্ট ও অসন্তোষের মাত্রা খুব প্রকট।
তাই এমন মুহূর্তে যোগ্য নেতা বেছে নিতে হবে। কারণ, দলই আমাদের ভবিষ্যৎ। নেতাই আমাদের আমানত। এজন্য কোনো ভুলের সুযোগ নেই এক্ষেত্রে।